জাতীয়বিনোদন

ফ্যাসিবাদের মুখাকৃতি পোড়ানোর বিষয়ে যা জানালো পুলিশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাকা) চারুকলা অনুষদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফ আগুনে পুড়ে গেছে। এর মধ্যে একটি ফ্যাসিবাদের মুখাকৃতি ও আরেকটি শান্তির পায়রা।

পুলিশ বলছে, বিস্তারিত ঘটনা জানার জন্য পুলিশ তদন্ত করে দেখছে।

এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাহবাগ থানায় একটি জিডি করা হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, চারুকলা অনুষদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা উদযাপনের জন্য বানানো দুটি মোটিফ আগুনে পুড়ে গেছে। আনুমানিক ভোর সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটার মধ্যে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার প্রক্টর স্যারসহ পুলিশ পরিদর্শন করেছে। এ ব্যাপারে কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে।

থানার একটি টিম তদন্তের কাজ চালিয়ে যাচ্ছে। তদন্তের পর জানা যাবে ঘটনার বিস্তারিত।

নিউজ ডেস্ক:

Leave a Reply