ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর বেনাপোল বন্দর থেকে চারটি মালবাহী ট্রাক ফেরত পাঠানো হয়েছে। এই ট্রাকগুলো ঢাকায় ফিরে গেছে। মঙ্গলবার (৮ এপ্রিল) ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত।
জারি করে, যার মাধ্যমে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হয়। কিন্তু মঙ্গলবার ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (সিবিআইসি) সেই আদেশ বাতিল করে। এর ফলে, বাংলাদেশ থেকে তৃতীয় দেশে রপ্তানি করা পণ্যবাহী ট্রাকগুলোকে ভারতের ভূখণ্ড ত্যাগ করতে বলা হয়েছে।
ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, কার্তিক চক্রবর্তী জানিয়েছেন, ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে কাস্টমস কর্তৃপক্ষ বেনাপোল থেকে পেট্রাপোল বন্দরে প্রবেশ করা ট্রানজিট পণ্য আটকে রেখেছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি, মুজিবর রহমান বলেন, “ভারত সরকার ট্রানজিট সুবিধা বাতিল করায় আজ বেনাপোল থেকে চারটি রপ্তানি পণ্যবোঝাই ট্রাক ফেরত গেছে।” এই ট্রাকগুলো ঢাকার রপ্তানিকারক প্রতিষ্ঠান ডিএসভি এয়ার অ্যান্ড সি লিমিটেডের ছিল।






