Uncategorized

হতাশ কণ্ঠশিল্পী আসিফ আকবর

দিনক্ষণ পেছাতে পেছাতে স্থগিত হয়েছে ‘সবার আগে বাংলাদেশ কনসার্ট’। সরকার পরিবর্তনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংস্কৃতিক সংস্থা ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ আয়োজন করেছিল এই কনসার্ট। সরব হয়ে উঠতে শুরু করেছিল সংগীতাঙ্গন। পর্যায়ক্রমে কনসার্টটি সারা দেশেই হবে বলেই জানানো হয়েছিল। হঠাৎ সেটা স্থগিতের ঘোষণায় হতাশ শিল্পী আসিফ আকবর।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে আসিফ আকবার ফেসবুকে লিখেছেন, ‘ এই দেশ নয়, ঐ দেশ নয়-শুধু মেড ইন বাংলাদেশী শিল্পীদের নিয়ে সবার আগে বাংলাদেশ কনসার্ট। প‍্যালেস্টাইনে বেদনাবিধুর পরিনতির কারনে শুক্রবার অর্থ‍্যাৎ ১১ই এপ্রিলের কনসার্ট পিছিয়ে ১২ই এপ্রিল নেয়া হয়েছিল। গতকাল উচ্চপর্যায়ের বৈঠক শেষে কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।

দীর্ঘ ক‍্যারিয়ারে আমি একটা বিষয় সবসময় লক্ষ‍্য করেছি- যে কোনো কিছু দুনিয়াতে ঘটলে সবার আগে আক্রান্ত হয় বাংলাদেশের শিল্পীরা। করোনাকালীন সময়ের কঠিন বাস্তবতা ভুলে যাওয়া সম্ভব নয়। শিল্পী মিউজিশিয়ানদের পেশা বদল এবং ঢাকা ছেড়ে চলে যাওয়ার আর্তনাদগুলো ভুলে যাইনি।

নিউজ ডেস্ক:

Leave a Reply