ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে গতকাল সোমবার বাংলাদেশে ইসরায়েলের বিরুদ্ধে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি পালন করেছেন সাধারণ জনতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে হয়েছে বিক্ষোভ মিছিল। এসব মিছিল থেকে উত্তেজিত জনতা সারা দেশে অন্তত অর্ধশত প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়েছে। অনেক স্থানে লুটপাটের ঘটনাও ঘটেছে। ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চট্টগ্রাম, কক্সবাজার, খুলনা, সিলেট, বরিশাল, গাজীপুরে এসব প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়।






