সারাদেশ

কৃষকদল নেতাকে এমপি বানাতে একাট্টা হওয়ার ঘোষণা আ.লীগের চেয়ারম্যানের

বাঘারপাড়া উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা টিএস আইয়ূবের সঙ্গে একাত্মতা ঘোষণা করে কাজ করছেন। বাংলাদেশে একটি নজিরবিহীন ঘটনা হচ্ছে, ৫ আগস্টের পর থেকে বাঘারপাড়ার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখনও ইউনিয়ন পরিষদে বসে নির্বিঘ্নে কাজ করছেন। যা টিএস আইয়ূবের কারণেই সম্ভব হয়েছে। আগামীতে সব চেয়ারম্যান তার নেতৃত্বেই কাজ করবে। বাঘারপাড়ার উন্নয়ন অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে নির্বাচিত করেই আমরা ঘরে উঠব।’

যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বতের এমন বক্তব্যের ভিডিও গত শনিবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বিএনপি নেতাকে এমপি বানাতে আওয়ামী লীগ নেতাদের একাট্টা হওয়ার ঘোষণায় নিজ দলের নেতাকর্মীরা যেমন বিব্রত; তেমনি তোড়পাড় সৃষ্টি বিএনপি নেতাকর্মীদের মধ্যেও। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, দলের দুর্দিনে দলের আর্দশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন তিব্বত। আর বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের পুর্নবাসনে ব্যস্ত খোদ বিএনপি নেতারা। বিএনপি নেতাদের ছত্রছায়াতেই আওয়ামী লীগের নেতারা মাঠে নামছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply