সারাদেশ

বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত, প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ

ময়মনসিংহে বাস ও অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই পাঁচ রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এদিকে এ দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন।

 

নিহতের তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম খান। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৫টার দিকে শেরপুর থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস গাড়িটি একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার একজন যাত্রী নিহত হন। আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply