নোয়াখালীর কবিরহাটে শিরিন গার্ডেন নামে একটি বিনোদনকেন্দ্রে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এক পুলিশসহ ৭ জন আহত হয়েছেন। নিরাপত্তা ঝুঁকিতে পড়েছেন বিনোদনকেন্দ্রে আসা নারী ও শিশুসহ দুই থেকে ৩ শতাধিক দর্শনার্থী ও কর্মকর্তা-কর্মচারী।
মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্য সুন্দলপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহত দুজন স্থানীয় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। আহত বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।






