চট্টগ্রামের রাউজানে জমি-সংক্রান্ত বিরোধের জেরে নুরুল আলম বকুল নামে এক প্রকৌশলীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ-মা-ভাই-বোনের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তিতাগাজীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম নুরুল আলম বকুল (৪১)। বাবার নাম নুরুল ইসলাম। নুরুল পেশায় প্রকৌশলী এবং চট্টগ্রাম শহরে বসবাস করতেন। ঈদের ছুটিতে তিনি গ্রামের বাড়িতে এসেছিলেন।






