সারাদেশ

মাগুরার সেই শিশুর বাড়িতে নেই ঈদ আনন্দ, কান্না করছেন মা

সন্তানের স্মৃতি ও শোকের বোঝাই এবারের ঈদে সম্বল মাগুরার শ্রীপুরের জারিয়া গ্রামে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির পরিবারে। সবাই যখন ঈদের আনন্দে মেতে আছেন, তখন শিশুটির বাড়িতে চলছে শোকের মাতম। পুরনো কথা মনে করে শুধুই কান্না করছেন মা আয়েশা আক্তার।

কান্নাজড়িত কণ্ঠে শিশুটির মা বলেন, পরিবার থেকে যদি একটা বাচ্চা চলে যায়, তার মা–বাবা কি কোন দিন ঈদ করতে পারে। আমি মা হয়ে কিভাবে ঈদ করব। তবে ঈদের দিনে শিশুটির প্রিয় খাবার ছিল খিঁচুরি, এই খাবার সে অনেক পছন্দ করত।

নিউজ ডেস্ক:

Leave a Reply