ঈদ আনন্দ-উৎসবে মেতেছে পুরো দেশ। অলিগলি থেকে রাজপথ, পার্ক-বিনোদন কেন্দ্র, সবখানেই পরিবার, পরিজন নিয়ে উচ্ছ্বাসে মেতেছে সবাই। ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করেছে হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি। বিশেষ দিন উপলক্ষ্যে যাত্রী পারাপার বন্ধ রেখে ৩০ মিনিটের নৌ ভ্রমণ প্যাকেজ চালু করেছে কর্তৃপক্ষ। ৩০ মিনিটের ঈদ আনন্দ ভ্রমণে গুনতে হচ্ছে জনপ্রতি ৮০ টাকা।
সোমবার (৩১ মার্চ) হাতিরঝিল ঘুরে এ চিত্র দেখা গেছে।
দর্শনার্থী ও ভ্রমণপ্রেমীরা পরিবার পরিজন নিয়ে ওয়াটার ট্যাক্সিতে ঘুরে খুশি হলেও সাধারণ যাত্রী পারাপার সার্ভিস বন্ধ থাকায় বিরক্তি প্রকাশ করেছেন অনেকেই।






