বিনোদন

৬০ ফিট বিলবোর্ডে ‘জংলি’

ঈদের সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে ছয়টি সিনেমা। এবার সিনেমা প্রোমোশনে কোনো কমতি রাখছেন না পরিচালক-প্রযোজকরা। প্রোমোশনের অংশ হিসেবে এবার ৬০ ফিট বিলবোর্ড লাগাতে দেখা গেল জংলি টিমকে।

শনিবার বিকেলে বেইলি রোডে ‘জংলি’ সিনেমার পোস্টার দিয়ে একটি ৬০ ফিট বিলবোর্ড লাগানো হয়েছে। এটি একটি ব্যতিক্রমী প্রচারণাও বলছেন অনেকে।

জংলি’ ছবিটি পরিচালনা করেছেন এম রাহিম, যিনি এর আগে ‘শান’ সিনেমা দিয়ে দারুণ সাড়া ফেলেছিলেন। সিনেমাটি অ্যাকশন ও সাসপেন্সের সংমিশ্রণে তৈরি হয়েছে, যেখানে গল্পের বাঁকবদল দর্শকদের চমকে দেবে। স্টাইলিশ ভিজ্যুয়াল ও রোমাঞ্চকর কাহিনির জন্য সিনেমাটি তরুণ দর্শকদের ভালো লাগবে বলে আশাবাদ প্রকাশ করেছেন নির্মাতা।

 

টাইগার মিডিয়ার কর্ণধার ও জংলির প্রযোজক জাহিদ হাসান অভি বলেন, সিনেমার সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব। সিনেমা কিভাবে আরও বিশেষভাবে মানুষের কাছে নিয়ে যেতে পারি সে লক্ষে কাজ করে টাইগার মিডিয়া। এবারের জংলি সিনেমার ক্ষেত্রে যতটা সম্ভব প্রচারণা চালাচ্ছি। তারা ধারাবাহিকতায় আমাদের বিলবোর্ড প্রচারণা।

নিউজ ডেস্ক:

Leave a Reply