জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মু. নিজাম উদ্দিন বলেছেন, নির্বাচনের জিকির শুনাইয়া লাভ নাই। আমরা রক্ত দিতে শিখে গেছি। যে জাতি একবার রক্ত দিতে শিখে গেছে তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আগামীতে আমাদেরকে কেউ দমায়ে রাখতে পারবে না।
শনিবার (২৯ মার্চ) বিকেলে নোয়াখালীর সেনবাগ উপজেলা পরিষদের সামনে এক পথসভায় তিনি এ কথা করেন।
তিনি বলেন, আমি সেনবাগের সন্তান। গণঅভ্যুত্থানে সম্মুখ সাড়িতে থেকে নেতৃত্ব দিয়েছি। আমার চোখের সামনে যাত্রাবাড়ীতে ৩০ থেকে ৪০ জনকে শহীদ হতে দেখেছি। অসংখ্য মানুষকে আমার ডানে বামে সামনে পেছনে আহত হতে দেখেছি। হয়ত সে আন্দোলনে আমি নিজেও বুলেটবিদ্ধ হয়ে শহীদ হতে পারতাম। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আমি এখন বোনাস লাইফে আছি। সুতরাং যারা বোনাস লাইফে আছে তাদেরকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই।






