মৃত্যুর ভয়ে স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন ভারতের উত্তর প্রদেশের এক ব্যক্তি। উত্তর প্রদেশেরই আরেকটি এলাকা মেরুতে সম্প্রতি ঘটে যাওয়া হত্যার ঘটনার পর তিনি এই সিদ্ধান্ত নেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের মেরুতে এক ব্যক্তিতে হত্যার অভিযোগ ওঠেছে স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। ছুরিকাঘাতে হত্যার পর ওই ব্যক্তিকে খণ্ড খণ্ড করে সিমেন্ট নিয়ে সিল করা একটি ড্রামে ভরে রাখা হয়। এ ছাড়া আরেকটি এলাকায় গুণ্ডা ভাড়া করে স্বামীকে হত্যা করেন স্ত্রী ও তাঁর প্রেমিক।






