সাতক্ষীরার আশাশুনিতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ঈদের কেনাকাটা করতে যাওয়ার পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বকাবকিতে মনিরা খাতুন
স্বামী বকা দেওয়ায় গৃহবধূর আত্মহত্যা, প্রেমিকের বিষপান
সাতক্ষীরার আশাশুনিতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ঈদের কেনাকাটা করতে যাওয়ার পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বকাবকিতে মনিরা খাতুন (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। এ খবর শুনে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন তার প্রেমিক শাহ আলম (২২)। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে সন্ধ্যায় বুধহাটা বাজারে প্রেমিক শাহ আলমের সঙ্গে ঈদের কেনাকাটা করেন মনিরা খাতুন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চাপড়া গ্রামের আল-আমিন সানার স্ত্রী মনিরা খাতুনের সঙ্গে একই গ্রামের শাহজাহান গাজীর ছেলে শাহ আলমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পারেন মনিরার শ্বাশুড়ি, যা তিনি তার ছেলেকে জানান। তবে আল-আমিন বিষয়টিতে গুরুত্ব দেননি।






