সারাদেশ

আশ্রয়দাতার শিশুসহ ৪ শিশুকে নিয়ে পালাচ্ছিলেন আদুরী, স্টেশনে ধরা

রংপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে অপহৃত চার শিশুসহ আদুরী বেগম (৩৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ১০টার দিকে স্টেশন এলাকা থেকে ওই নারীকে আটকের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম।

পুলিশ জানায়, শুক্রবার রংপুর নগরীর তপোধন গ্রাম থেকে চার শিশু নিয়ে ওই নারী ইফতার পরবর্তী সময়ে উধাও হন। এরপর বিষয়টি পুলিশের বিভিন্ন ইউনিটকে জানালে রেলস্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পুলিশ। এর পরেই স্টেশন এলাকা থেকে অপহৃত চার শিশুসহ ওই নারীকে রেলওয়ে পুলিশ আটক করে।

নিউজ ডেস্ক:

Leave a Reply