জামিনে মুক্তি পেয়ে গোলাপের পাপড়ি মেশানো দুধ দিয়ে গোসল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ওই ছাত্রলীগ নেতার নাম সাইফুল ইসলাম এরশাদ। তিনি রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
শুক্রবার (২৮ মার্চ) রাতে সাইফুল ইসলামের দুধ দিয়ে গোসল করার ৫১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, একজন নারী গোলাপের পাপড়ি মেশানো দুধের বালতি থেকে মগে করে দুধ উঠিয়ে সাইফুল ইসলামের মাথায় ঢেলে গোসল করাচ্ছেন। এসময় পাশ থেকে অনেককে কথা বলতে শোনা যায়।






