সারাদেশ

দাফনের আড়াই মাস পর বাড়িতে ঈদ করতে ফিরলেন তুফান

দাফনের আড়াই মাস পর ঈদ করতে বাড়ি ফিরে আসলেন তোফাজ্জেল হোসেন তুফান নামে ১৪ বছর বয়সী এক কিশোর। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নিজ বাড়ি থেকে গত ১২ জানুয়ারি নিখোঁজ হন তুফান। নিখোঁজের কয়েকদিন পর গাইবান্ধা সদর হাসপাতাল থেকে ট্রেন দূর্ঘটনায় নিহত একজনের মরদেহ তুফানের ভেবে নিয়ে এসে দাফন করে তার বাবা-মা।

কিন্তু বৃহস্পতিবার রাতে প্রায় আড়াই মাস পর হুট করে তুফান ঢাকা থেকে ঈদ করতে বাড়ি ফিরে আসে। সকাল থেকে তুফানকে দেখতে এলাকার মানুষ তার বাড়িতে ভিড় জমায়। তুফান উপজেলার হারদী ইউনিয়নের বৈদ্যানাথপুর গ্রামের সাঈদ হোসেনের ছেলে।

নিউজ ডেস্ক:

Leave a Reply