সারাদেশ

সংঘর্ষে পাল্টে গেছে সিন্ডিকেট, বালু উত্তোলনে সঙ্গী যুবলীগ

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের মেঘনা নদীতে প্রায় ১৫ বছর ধরে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মচ্ছব। সময়ের সঙ্গে বদলেছে নিয়ন্ত্রক গোষ্ঠী, কিন্তু বন্ধ হয়নি বালুখেকোদের দৌরাত্ম্য। প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাদের গোপন সমর্থনেই এভাবে বালু উত্তোলন চলছে বলে অভিযোগ স্থানীয়দের।

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের আগে মেঘনায় বালু উত্তোলনের নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগের একটি সিন্ডিকেটের হাতে। এখন সেই নিয়ন্ত্রণ এসেছে বিএনপির একাংশের কাছে। সম্প্রতি বালু উত্তোলন নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দলটির দুটি পক্ষের নেতাকর্মী। গত ১১ মার্চ রাতে চালিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বারেক প্রধান ও ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রবিউল ইসলাম রবির মধ্যে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ হয়। এ ঘটনার পর থেকে চালিভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি ছানাউল্লাহ সরকার, স্বপন দেওয়ান, জামান মিয়া, রাজু মিয়াকে নিয়ে বালু উত্তোলন করে আসছেন যুবদল নেতা রবি।

নিউজ ডেস্ক:

Leave a Reply