Topজাতীয়

ধানমন্ডিতে র‌্যাব-ম্যাজিস্ট্রেট-ছাত্র পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতি

রাজধানীর ধানমন্ডিতে অলঙ্কার নিকেতন জুয়েলার্সের মালিক এম এ হান্নান আজাদের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ডাকাতিতে ব্যবহার করা হয়েছে র‌্যাবের পোশাক, পরিচয় দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ছাত্রদের। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তবে পালিয়ে যাওয়া অন্য ডাকাতরা নিয়ে গেছে প্রায় ২৫ লাখ নগদ টাকা এবং কিছু স্বর্ণালঙ্কার।

বুধবার (২৬ মার্চ)  এসব তথ্য জানান ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান

তিনি বলেন, ২৬ মার্চ ভোরের দিকে ধানমন্ডির ৮ নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। প্রায় ২০ থেকে ২৫ জনের একটি ডাকাত দল ওই বাসায় ডাকাতি করতে যায়। তারা সেখানে র‌্যাব, ম্যাজিস্ট্রেট এবং ছাত্রের পরিচয় দেয়। ডাকাতদলের ১০ জনের মতো র‌্যাবের পোশাকে ছিলেন। এরপর বাসাটিতে ডাকাতি শুরু করে। বাসার মালিক তাৎক্ষণিকভাবে ৯৯৯ নম্বরে ফোন দেন। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাশেই একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল।

বাসাটির পাশেই সেখানকার শ্রমিকেরা পুলিশকে সহযোগিতা করে চার ডাকাতকে গ্রেফতার করে। ডাকাতদের ধরতে গিয়ে পুলিশের দুজন সদস্য আহত হন।

নিউজ ডেস্ক:

Leave a Reply