জাতীয়

ভাড়া চাওয়ার ভাড়াটিয়ার ‘মারধরে’ বাড়িওয়ালার স্ত্রীর মৃত্যু

রাজধানীর বনানীর আদর্শ নগরে বাড়ি ভাড়া চাওয়ায় ভাড়াটিয়ার মারধরে মনি খাতুন(৩৫) নামে এর নারীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মনি খাতুন ওই বাড়ির মালিকের স্ত্রী।

সোমবার সন্ধ্যায় মনিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মনি খাতুন শেরপুরের গাজীর খামার উপজেলার কাওয়াবিচি গ্রামের শহীদ মিয়ার মেয়ে। তার স্বামীর নাম মো. আনিস।

নিউজ ডেস্ক:

Leave a Reply