ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে মাঠেই অসুস্থ হয়ে পড়েন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। পরে দ্রুতই তাকে সাভারের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সাবেক এই জাতীয় দলের অধিনায়ক ম্যাসিভ হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন।
হাসপাতালে নেওয়ার পরপরই তামিমের এনজিওগ্রাম করা হয়, যেখানে তার হার্টে একটি ব্লক ধরা পড়ে। জানা গেছে, ওই ব্লকটি ছিল শতভাগ বন্ধ। তাই বর্তমানে তাকে ঢাকায় আনার মতো অবস্থায় নেই। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত তার হার্টে স্টেন্ট (রিং) বসানো হয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে হাসপাতালেই।






