গত ১১ মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের সময় কী ঘটেছিল জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি দলের আরেক সংগঠক হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের কিছু অংশে দ্বিমত পোষণ করেছেন। এ ছাড়া ওই বৈঠকের কথাগুলো যেভাবে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে জনসম্মুখে এসেছে, এই প্রক্রিয়াটি সমীচীন হয়নি বলে মনে করেন সারজিস।
আজ রবিবার দুপুর ১২টা ১২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে ১১ মার্চের বৈঠকের বিষয়টি তুলে ধরেন সারজিস আলম।






