আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের হুমকি সহ্য করবে না ইরান: খামেনি

দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলি খামেনি এভাবেই হুমকি দিয়েছেন। সেইসঙ্গে নিজ দেশের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ইরান কখনোই কারো সঙ্গে সংঘাত শুরু করেনি। কিন্তু কেউ যদি শয়তানি করে এবং সংঘাত শুরু করে, তাহলে তাদের ‘শক্ত চড়’ কষানো হবে।

ইরানি নববর্ষ নওরোজ ১৪০৪ এর প্রথম দিন ২১ মার্চ খামেনি এই সতর্কবাণী উচ্চারণ করেন। নওরোজ উপলক্ষে রাজধানী তেহরানে বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষের সমাবেশে তিনি ভাষণ দেন। ভাষণে আয়াতুল্লাহ আলি খামেনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বারবার হুমকি দিচ্ছে। তাদের জানা উচিত, ইরানকে হুমকি দিয়ে তারা কখনোই কিছু পাবে না।

পশ্চিমাদের বড় ভুল হলো, তারা মধ্যপ্রাচ্যে প্রতিরোধের কেন্দ্রগুলোকে ইরানের প্রক্সি বাহিনী বলছে। এটা তাদের জন্য অপমানজনক বলে খামেনি উল্লেখ করেন। তিনি বলেন, ইয়েমেনি জাতি এবং মধ্যপ্রাচ্যের প্রতিরোধ কেন্দ্রগুলোর উদ্দীপনা ও প্রেরণা রয়েছে।

ফিলিস্তিনের বিষয়ে ইয়েমেনের অতীত ও বর্তমান অবস্থান প্রসঙ্গে খামেনি বলেন, ইসরায়েলি দখলবাজির শুরুতেই তা মোকাবিলায় ইয়েমেন অগ্রণী ভূমিকা রেখেছে। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিদের জুলুমের বিরোধিতা করে ইয়েমেন। পশ্চিমারা মনে করছে, ইয়েমেনিরা ইরানের পক্ষে ছায়াযুদ্ধ করছে। কিন্তু তা নয় বলে ইরানের সর্বোচ্চ নেতা স্পষ্ট করেছেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply