অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুর মহানগরীর চান্দনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। ফলে এই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
শনিবার (২২ মার্চ) সকাল ৭টার দিকে জায়ান্ট নীট ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা এ বিক্ষোভ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সকাল ১০টার দিকে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দিলে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, কারখানা কর্তৃপক্ষ সার্বিক নিরাপত্তা, কারখানার সম্পত্তি এবং জানমালের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।






