সারাদেশ

বাবা-মা-সন্তানকে পাশাপাশি দাফন, জানাজায় মানুষের ঢল

পাবনার ঈশ্বরদীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচজনের মধ্যে একই পরিবারের তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার দিয়াড় বাঘইল কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। শেষ বিদায় জানাতে জানাজায় উপস্থিত হয় হাজারো মানুষ। জানাজা শেষ করে বাঘইল কেন্দ্রীয় গোরস্থানে পাশাপাশি তিনটি কবরে দাফন করা হয়েছে বাবা-মা ও ছেলেকে।

নিহতরা হলেন- উপজেলার বাঘইল গ্রামের একই পরিবারের মৃত বাবু হোসেনের ছেলে রাব্বি হোসেন (৩০), তার স্ত্রী মুক্তা খাতুন (২৭), তাদের ছেলে মুস্তাকিম (২)।

নিউজ ডেস্ক:

Leave a Reply