ধর্ম

আ.লীগকে আমাদের লাশের ওপর দিয়ে রাজনীতিতে আসতে হবে: মামুনুল হক

আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে আসতে হলে, আমাদের লাশের ওপর দিয়ে আসতে হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ যুগ্ম মহাসচিব মামুনুল হক।

শুক্রবার (২১ মার্চ) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে হেফাজতে ইসলাম আয়োজিত ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

মামুনুল হক বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার পিলখানা গণহত্যা থেকে শুরু করে শাপলা চত্বর, মোদিবিরোধী আন্দোলন, জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা চালিয়েছে, সেসবের বিচার ব্যতিরেকে দেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার নাম-নিশানা দেশের মানুষ বরদাশত করবে না। আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে আসতে হলে, আমাদের লাশের ওপর দিয়ে আসতে হবে। আমরা আর কোনো প্রতিহিংসার রাজনীতি চাই না। এ জন্য সব রাজনৈতিক দলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

নিউজ ডেস্ক:

Leave a Reply