নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার নেতৃত্ব দেওয়ায় পৃথক দুইটি মামলায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক মেয়র আঞ্জুমান আরা এবং জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক খোকন সাহা জেলা জজ আদালতে হাজির হয় জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানী শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ আদেশ দেন। পরে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তায় তাদের আদালত থেকে কারাগারে নেওয়া হয়।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর( পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে উচ্চ আদালত থেকে তারা ২৭জানুয়ারি ৮ সপ্তাহের জামিনে ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের আগস্টের ৪ তারিখ নড়াইলে সদরের মালিবাগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিলে করে শহরের চিত্রাসেতু এলাকায় পৌঁছালে মিছিলে গুলি বর্ষণ, বোমা বিস্ফোরণ ও মারধর করার অভিযোগ এনে মামলা দায়ের করে। নড়াইল সদর থানায় ১০ সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ।
ওই মাসের ১৯ সেপ্টেম্বর নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান একই অভিযোগে সদর উপজেলার মাদরাসা বাজার এলাকায় হামলার অভিযোগ এনে আরও একটি মামলা করেন। উভয় মামলায় দুজনই আসামি ছিলেন।






