খেলাধুলা

ভারতকে হারানোর আশা নিয়ে দেশ ছাড়লেন হামজারা

ভারতের উদ্দেশে রওয়ানা হয়েছে বাংলাদেশ ফুটবল দল। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক ফ্লাইটে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ দল। কলকাতায় ট্রানজিটে কিছুক্ষণ অপেক্ষা করে আরেক ফ্লাইটে শিলং পৌছাবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। টিম হোটেলে উঠতে বিকেল পাঁচটা বাজতে পারে হামজাদের। আগামীকাল থেকে ভারতে অনুশীলন শুরু করবে বাংলাদেশ।

সাম্প্রতিককালে দল ঘোষণা নিয়ে এতোটা আগ্রহ আর দেশের ফুটবলে দেখা যায়নি। ভারত বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের দল ঘোষণার আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই প্রবাসী খেলোয়াড় হামজা চৌধুরী এবং ফাহমিদুল ইসলাম। হাভিয়ের কাবরেরার চূড়ান্ত একাদশে অনুমিতভাবেই আছেন হামজা। কিন্তু পূর্বঘোষণা অনুযায়ী স্কোয়াডে জায়গা হয়নি ফাহমিদুলের।

নিউজ ডেস্ক:

Leave a Reply