পবিত্র রমজান মাস শুরুর পর সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ভিক্ষা বিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে রমজানের প্রথম ১৫ দিনে ১০৭ ভিক্ষুককে গ্রেপ্তার করেছে তারা। এই সময় তাদের কাছ থেকে ৫০ হাজারের বেশি দিরহাম নিয়ে নেওয়া হয়। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৭ লাখ টাকার সমান।
মঙ্গলবার (১৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।
কর্মকর্তারা জানিয়েছেন, যে ১০৭ ভিক্ষুককে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে ৮৭ জন পুরুষ। আর বাকি ২০ জন নারী।






