রোজায় অনেকের মুখে দুর্গন্ধের মতো সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত সময় না খেয়ে থাকার কারণে অ্যাসিডিটি থেকে এই সমস্যার সৃষ্টি হতে পারে। নিজেকে পরিচ্ছন্ন ও পরিপাটি রাখা নিঃসন্দেহে ভালো কাজ। তারই অংশ হিসেবে মুখ রাখুন দুর্গন্ধমুক্ত। মুখে দুর্গন্ধ হলে অনেক সময় তা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এটি আপনার কিংবা আপনার আশেপাশের মানুষের জন্য সুখকর নয়। চলুন জেনে নেওয়া যাক রোজা রেখে মুখ কীভাবে দুর্গন্ধমুক্ত রাখবেন-
মুখের দুর্গন্ধ যখন বেড়ে যায়, তখন লেবুর রস পান করা উচিত। গবেষকদের মতে, লেবুর ভেতরে অ্যাসিডিক কনট্যান্ট রয়েছে। যা মুখের জীবাণুগুলোকে মেরে ফেলে। এতে কমে আসে দুর্গন্ধ। ইফতার এবং সাহরির সময়ে এক গ্লাস পানিতে দুই চামচ লেবুর রস মিশিয়ে পান অথবা গড়গড়া করতে পারেন। এতে সারাদিন মুখ দুর্গন্ধমুক্ত থাকবে।






