চট্টগ্রাম রাউজানে কমর উদ্দিন টিটু (২৬) নামে এক যুবদল কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার দিবারাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রাত ৯টার দিকে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নে আমির চৌধুরী হাটে পিটিয়ে তাকে আহত করে প্রতিপক্ষের লোকজন।
নিহত কমর উদ্দিন টিটু রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর সর্ত্তা গ্রামের মুহাম্মদ আলীর ছেলে। তিনি হলদিয়া ইউনিয়ন যুবদল নেতা জামাল উদ্দিন তালুকদারের অনুসারী ও কর্মী।






