সারাদেশ

আছিয়া ধর্ষণ মামলার প্রধান আসামির ১৬৪ ধারায় জবানবন্দি

‘মাগুরায় আছিয়ার ঘটনায় লজ্জিত হচ্ছেন পুরুষরা’

আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মাগুরার আলোচিত ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি বোনের শ্বশুর হিটু শেখ।

 

শনিবার (১৫ মার্চ) বিকেলে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক সব্যসাচী রায়ের আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়। তবে জবানবন্দিতে তিনি কী বলেছেন তা জানা সম্ভব হয়নি।

 

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, ৭ দিনের রিমান্ডে থাকা হিটু শেখ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে চাইলে শনিবার সকালে তাকে আদালতে উপস্থিত করা হয়। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় তার জবানবন্দি রেকর্ড করেন। এ সময় তিনি

একাই এ ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন।

 

নিউজ ডেস্ক:

Leave a Reply