সাহেদ আলী ভূঞার বয়স ৮৫। চলাফেরা করতে পারেন না। চোখে আবছা দেখেন। কানেও কম শোনেন। স্মৃতিশক্তি নাই বললেই চলে। অসুস্থতার কারণে দুই বছর ধরে শয্যাশায়ী।
এই বৃদ্ধ বাবাকে চিকিৎসা করানোর কথা বলে কিশোরগঞ্জ শহরে নিয়ে গিয়ে তার প্রায় সাড়ে চার কোটি টাকার সম্পত্তি লিখে নিয়ে গেছে তারই ৫ মেয়ে। এ ঘটনায় পিতার সম্পত্তি থেকে বঞ্চিত হলো তার দুই ছেলে মোহাম্মদ মোস্তফা (৫০), ও জয়নাল আবেদীন (৩৬)।






