জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম গত বৃহস্পতিবার মারা যাওয়ার পর তার জানাজা পড়তে মাগুরায় যান। সেখানে মোবাইলে নোটিফিকেশন চেক করেন সারজিস। আর এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। আর এই বিষয়টি নিয়ে সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন। পোস্টে তিনি সমালোচনার জবাব দিয়েছেন। সেই সঙ্গে কিছু প্রশ্ন রেখেছেন সমালোচকদের।
সারজিস আলম তার পোস্টে লিখেন, ‘চলেন সোজাসাপ্টা কিছু আলাপ করি। ওই যে-যেটা নিয়ে আপনারা আলাপ করছেন সেই ‘ফুটেজ’ নিয়ে।
বোন আছিয়ার সাথে নৃশংস একটা ঘটনা ঘটলো ।আমি আমার জায়গা থেকে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে জানালাম দ্রুত আসামি গ্রেফতার করার কথা।
আবার- হাইকোর্ট থেকে ঘোষণা আসলো ১৮০ দিনের মধ্যে ধর্ষণের বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। আমি আমার জায়গা থেকে দায়িত্বশীল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমার মতামত জানালাম। ১৮০ দিন অনেক বেশি হয়ে যায়। এটা ১-২ মাসের মধ্যে করা উচিত। নাহলে মানুষের মাথা থেকে ঘটনাটা অনেকটাই মুছে যায় এবং সেই অপরাধের শাস্তি আদতে সমাজে অপরাধ দমনে তেমন প্রভাব রাখতে পারে না।
ব্যাপারটা এমন নয় যে আমি একাই জানিয়েছি কিংবা আমার জানানোর জন্যই গ্রেফতার হয়েছে বা আইন পরিবর্তন হয়েছে। কিন্তু আমার জায়গা থেকে মনে হয়েছে এটা আমার করা উচিত তাই আমি করেছি। তবে সে বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেইনি।






