সারাদেশ

আছিয়ার বাড়িতে বিএনপি নেতারা, সহযোগিতার আশ্বাস

মাগুরায় ধর্ষণের শিকারের পর মারা যাওয়া শিশু আছিয়া খাতুনের পরিবারের সঙ্গে দেখা করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। শুক্রবার সকালে তাদের বাড়িতে গিয়ে তিনি শিশুটির মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের সান্ত্বনা ও সহযোগিতার আশ্বাস দেন আফরোজা আব্বাস।

সেখানে তিনি বলেন, ‘আছিয়ার ঘটনা সারাদেশের মানুষকে নাড়া দিয়েছে। শুরু থেকেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ পরিবারের দায়িত্ব নিয়েছেন। আমরা শিশুটির ন্যায়বিচারের পক্ষে মাঠে নেমেছি। আমরা চাই, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে। একই সঙ্গে আমরা পরিবারটিকে সহযোগিতা আশ্বাস দিয়েছি। আমাদের দল তাদের পাশে আছে।’

নিউজ ডেস্ক:

Leave a Reply