রাজধানীর বারিধারায় ডিওএইসএসে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) বসবাস করা ভবনের একটি ইউনিটে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ভবনের ৫ম তলায় রান্নাঘর থেকে মূলত আগুন লাগার এ ঘটনা ঘটে। তবে ওই ইউনিটটি একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া রয়েছে বলে জানা গেছে।
আগুনের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, হঠাৎ দেখা ওই ভবন থেকে ধোঁয়া দেখতে পাওয়ায়, ফায়ার সার্ভিসকে খবর দেয় প্রতিবেশীরা। মূলত পাঁচতলায় রান্নাঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পৌঁছানোর পর কোন বেগ ছাড়াই আগুন নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ৭টা ২৪ মিনিটের ঘটনাস্থল ত্যাগ করে বলেও জানান তিনি।






