সাধারণত কোনো বিপদে পড়লে সাহায্যের জন্য আমেরিকায় ৯১১ জরুরি সেবা নম্বরে কল দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ছুটে আসে উদ্ধারকর্মী কিংবা পুলিশ। তাই বলে মায়ের বিরুদ্ধে অভিযোগ জানাতে ৯১১ নম্বরে চার বছরের শিশুর ফোন খুব একটা সাধারণ ঘটনা নয়। আর অভিযোগ শুনে আক্কেলগুড়ুম পুলিশ সদস্যদের। কারণ ওই শিশুর অভিযোগ, মা তাকে না দিয়ে আইসক্রিম খেয়ে ফেলেছেন!
মার্কিন সংবাদমাধ্যম ইউপিআই জানায়, ঘটনাটি যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের। সম্প্রতি সেখানকার চার বছর বয়সী এক শিশু ৯১১ নম্বরে ফোন করে। মাউন্ট প্লেজেন্ট পুলিশ বিভাগের দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা ফোনটি রিসিভ করলে শিশুটি বলে, ‘মা খুব বাজে আচরণ করেছেন, তাকে ধরে নিয়ে যাও






