ভারতের রাজধানী দিল্লির হোটেলে ব্রিটিশ নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দেশটির পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দিল্লির মহিপালপুরের একটি হোটেলে ওই ব্রিটিশ নারীকে দুইজন পুরুষ সংঘবদ্ধ ধর্ষণ করেন, বলে অভিযোগ উঠেছে।
কর্তৃপক্ষের মতে অভিযুক্তদের একজন ইনস্টাগ্রামে নির্যাতিতার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন। তার সঙ্গে দেখা করতেই ওই নারী ভারতের এসেছিলেন বলেও জানা যাচ্ছে।






