নারী মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে করতে নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জুয়েল আজাদ আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিটটি দায়ের করেন।
রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (সাধারণ শিক্ষা) বিবাদী করা হয়েছে।






