জাতীয়

মোহাম্মদপুরে উপদেষ্টা ফরিদা ও ফরহাদ মজহারের প্রতিষ্ঠানে বোমা নিক্ষেপ

রাজধানীর মোহাম্মদপুরে বিশিষ্ট চিন্তক ফরহাদ মজহার ও মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার ও প্রতিষ্ঠান ‘প্রবর্তনায়’ পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে শুক্রবার রাতে এ ঘটনায় কেউ হতাহত হননি।

 

বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, শুক্রবার রাত ৯টার দিকে মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডের প্রবর্তনা নামক ওই দোকানে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থল থেকে পেট্রলবোমার বোতল উদ্ধার করে। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

Leave a Reply