ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মিলনের (২৬) বিরুদ্ধে এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ। গতকাল বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী শিক্ষার্থী বাদী হয়ে ছাত্রদলের আহ্বায়ক মিলনসহ তার দুই সহযোগীকে আসামি করে থানায় মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত আব্দুল্লাহ্ আল মিলন পৌর এলাকার কলেজ রোডের বাসিন্দা।






