জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সমাজে এখন নানারকম অস্থিরতা দেখতে পাচ্ছি, আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নয়ন ঘটেনি আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী। আমাদের আহ্বান প্রত্যাশা থাকবে আমরা সকলে সহযোগিতা করব এবং পুলিশকে অবশ্যই সক্রিয় হতে হবে।
বৃহস্পতিবার এনসিপির মাসব্যাপী গণ-ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারের সংলগ্ন ইস্কাটন গার্ডেন রোডে দল-মত নির্বিশেষে পথচারী, দিনমজুর, রিকশাওয়ালা, শ্রমিকসহ গণমানুষের সঙ্গে প্রতিদিন এই ইফতার আয়োজন চালিয়ে যাবে এনসিপি।






