জাতীয়

ছেলেকে বিমানবন্দরে দিতে এসে আগুনে প্রাণ গেল বাবার

শ্রমিক ভিসায় সৌদি আরবে যাওয়ার কথা ছিল একমাত্র ছেলে মনিম জমাদ্দারের। মঙ্গলবার সন্ধ্যার পর ফ্লাইট। ছেলেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছে দিতে সোমবার সকালেই গ্রামের বাড়ি পিরোজপুর থেকে ঢাকায় আসেন বাবা মিরন জমাদ্দার (৫৫)। ওঠেন শাহজাদপুরের আবাসিক হোটেল সৌদিয়ায়। স্বজনকে বলতেন, জীবিত থাকতেই যেন ছেলেকে বিদেশে পাঠাতে পারেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না মিরনের। গতকাল সোমবার সকালে গুলশান থানাধীন যে আবাসিক হোটেলে উঠেছিলেন, ওই ভবনে অগ্নিকাণ্ডে প্রাণ হারান তিনি। একই আগুনে ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে আরও তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দু’জন। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল দুপুর সোয়া ১২টার দিকে শাহজাদপুরের আবাসিক হোটেল ভবনের দোতলায় বিউটি পার্লারে আগুন লাগে। ধোঁয়া ছড়িয়ে পড়ে হোটেলে। এতে প্রাণ হারান চারজন। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে, বিউটি পার্লারের এসি থেকে আগুনের সূত্রপাত।

Leave a Reply