ক্ষমতায় আসার আগেই ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করছেন দারুস-সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ইমরান হোসেন।
রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার সামনে অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক খেলার মাঠ গোলারটেক মাঠ। এ মাঠেই খেলাধুলা করেই বড় হয়েছে বাংলাদেশ ক্রিকেটের জাতীয় টিমের খেলোয়াড় আইচ মোল্লা। অত্র এলাকার বিনোদনের জন্য উঠতি বয়সী তরুণদের এবং বয়স্কদের বিকেল বেলা হাটার অন্যতম পছন্দের একমাত্র বড় মাঠটির অর্ধেকেরও বেশি অংশ দখল করে হঠাৎ মাসব্যাপী নগর কৃষি ও কুটির শিল্প বাণিজ্য মেলা ২০২৪ আয়োজন করায় ফুঁসে উঠেছে এলাকার সচেতন জনগণ।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা সরকার পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেখানে তার দলিও সকল নেতা কর্মিদের উদ্দেশ্যে বারবার বলেছেন,স্বৈরাচার বিদায় নিয়েছে, এখন দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে দেশকে গড়তে হবে, পুনর্গঠন করতে হবে।

সবাইকে ঐক্যবদ্ধ করে সেই প্রস্তুতি নিতে হবে। জনগণের আস্থা, আশা রক্ষা করাই এখন আমাদের বড় কাজ। বিএনপির কর্মী হিসেবে আপনি মানুষের কাছ থেকে যে সম্মান পান, সেটাকে ধরে রাখতে হবে।
সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা কে উপেক্ষা করে দলের সিনিয়র নেতাদের ও পুলিশ প্রশাসনের কোন প্রকার অনুমতি না নিয়ে দারুস-সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম ইমরান হোসেন তার ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করে ঐতিহাসিক খেলার গোলারটেক মাঠ দখল করে মাসব্যাপী নগর কৃষি ও কুটির শিল্প বাণিজ্য মেলা ২০২৪ আয়োজন করে।
একদিকে অত্র এলাকায় মাদকের ভয়াল থাবা অন্যদিকে সুস্থ বিনোদনের অন্তরায় মেলার নামে এমন মাঠ দখল কোনভাবেই মেনে নিতে পারছে না এলাকাবাসী। দারুস সালাম থানা বিএনপির যুগ্ন আহবায়ক এম ইমরান হোসেন আয়োজন করেছে এ মেলার। গোলারটেক মাঠের প্রবেশপথেই বিএনপি’র ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাদের ব্যানার ফেস্টুন টাঙ্গানো হয়েছে, এ মেলার বিষয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার ডিসি মাকসেদুর রহমানের সঙ্গে কথা বলে তিনি প্রতিবেদককে বলেন আমি এই মেলার বেপারে অবগত না তবে আমি এখনি অফিসার ইনচার্জকে বলে ব্যবস্থা নিচ্ছি।
থানার ১০০ গজ দূরে এ মাঠে এক দিকটা দখল করা আছে থানার জব্দকৃত ডাম্পিংয়ের বিভিন্ন যানবাহন। পাশে রাস্তার কাজের জন্য শ্রমিকদের থাকার নির্ধারিত টিনশেড বানিয়ে মাঠের পশ্চিম অংশ দখল। বাকি অংশটুকুতে মেলা আয়োজন যেন মরার উপরে খারার ঘা। মেলায় বসানো প্রতিটি স্টল থেকে ইতমধ্যে লক্ষ লক্ষ টাকা জামানত হিসেবে গ্রহণ করার কথা ও শোনা যাচ্ছে।
কয়েকদিন পরপরই শহীদ বুদ্ধিজীবী, কবরস্থান ও এ মাঠে মাদক বাণিজ্য কে কেন্দ্র করে কিশোর গ্যাং এর উৎপাত ও মারামারির ঘটনা শোনা যায়। বিগত সময় গুলোতে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ফলাও ভাবে প্রতিবেদন প্রকাশিত হলেও দৃশ্যমান দৃষ্টান্ত না থাকায় অবহেলিতই রয়ে গেছে ঐতিহাসিক গোলারটেক মাঠ। 
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই বলেন গত ৫ আগস্টের ছাত্র জনতার আন্দোলনে গণ অভ্যুত্থান পর দারুস-সালাম থানা লুটপাটের ঘটনায় এম ইমরান ও তার দলবল পরক্ষ প্রত্যক্ষভাবে জড়িত ছিল এবং বতর্মানেও এম ইমরানের ছত্রছায়ায় একদল উসৃঙ্খল ছেলেপেলে। সার্বক্ষণিক ক্লাবের ভিতরে মাদক সেবনের পাশাপাশি এই মাঠের মধ্যে নিয়মিতভাবে মাদক বিক্রি-সহ বিভিন্ন অবৈধ ব্যবসা ও অনৈতিক কাজকর্ম চালিয়ে আসছে।
সাবেক কৃতি ফুটবলার মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হকের সাথে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি। তবে মেলার যে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন মেলা ২২ তারিখে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক তিনিই উদ্বোধন করবেন।
এ বিষয়ে দারুস-সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা হলে তিনি প্রতিনিধিকে বলেন আমাদেরকে মেলা কর্তৃপক্ষ একটি আবেদন করেছেন আবেদনের ভিত্তিতে আমার বলেছি এক মাস মেলা চলতে দেয়া সম্ভব না তবে আপনার চাইলে এক সপ্তাহ মেলা চালাতে পারেন।






