দুজনে সম্পর্ক গড়েও এসেছিলেন আলোচনায়। দেশজুড়ে ভাইরাল এই জুটির বিচ্ছেদ গড়ায় আদালত পর্যন্ত। প্রেম ভালোবাসা দ্বন্দ্ব মামলা- সব মিলিয়ে বিতর্কের পর বিতর্ক আর সমালোচনায় বিদ্ধ দুই নাম লায়লা ও মামুন। দুজনেই জনপ্রিয় টিকটকার।
সম্পর্ক যখন চরম অবনতিতে তখন মামুনের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনে ধর্ষণ মামলা করেন লায়লা। এরপর আদালতেই মুখোমুখি হন দুজন। সম্প্রতি লায়লার করা মামলায় জামিন পেয়েছেন মামুন। সেদিন আদালতেও নিজের মামলার সুষ্ঠু বিচার দাবি করেন লায়লা।






