সারাদেশ

গুজব ছড়িয়ে সড়ক অবরোধ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুরে এক পোশাক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে গুজব ছড়িয়ে কারখানা ভাঙচুর, অগ্নিসংযোগসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এসময় বেশ কয়েকটি যানবাহনে আগুন দেন তারা

সোমবার (৩ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, ভোগড়া বাইপাস এলাকায় প্যানারোমা অ্যাপারেলস কারখানায় কর্মরত এক নারী শ্রমিক পারিবারিক দ্বন্দ্বের জেরে রাত সাড়ে তিনটার দিকে কারখানার সাত তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ভোর পাঁচটার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত ওই নারী শ্রমিকের নাম আফসানা আক্তার লাবনী (৩০)। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখী এলাকার আফসার আলীর মেয়ে।

Leave a Reply