কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বা বোমাসহ বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করা হয়েছে।
উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ২৫৪ রাউন্ড গুলি। তবে আটক দুজনের পরিচয় ও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি বিজিবি।
রোববার (২২ নভেম্বর) সকালে পাঠানো এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা।






