চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ আলীশাহ আলম (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।অভিযানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল সহযোগিতা করে। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন নয়নশুকা সোলেমান মন্ডলপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার আলীশাহ আলম ওই এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে। অভিযানকালে তার বাড়িতে একটি বড় প্লাস্টিকের ড্রামের ভেতরে লুকিয়ে রাখা অবস্থায় ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে নয়নশুকা সোলেমান মন্ডলপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় প্লাস্টিকের বড় ড্রামের ভেতর লুকিয়ে রাখা ৫ দশমিক ৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
Home » ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১
ডিএনসির অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার ১
এ সম্পর্কিত আরও পড়ুন
শিবগঞ্জে যাত্রী ছাউনিতে মিলল ৩৪৫ পিস ইয়াবা, গ্রেপ্তার ১
November 22, 2026
সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ
November 22, 2026
গাইবান্ধায় নির্মাণাধীন ভবন থেকে ক’ক’টেল-পে’ট্রোল বো’মা উদ্ধার
November 21, 2026
আ. লীগ-বিএনপির সংঘর্ষে পাবনায় রণক্ষেত্র
November 21, 2026
নিখোঁজের দুদিন পর ডোবায় মিলল কৃষকের গলা কা’টা ম’রদেহ
November 21, 2026
পাগলা মসজিদের দানবাক্সে মিললো স্বর্ণের চামচ ও বাটি
November 21, 2026






