বিনোদন

উধাও সয়াবিন তেল, গণপিটুনির কথা বললেন ওমর সানী

রোজায় বাজারের অবস্থা স্থিতিশীল রাখতে কাজ করে যাচ্ছে প্রশাসন। তারপরও রমজানের শুরুতে সবজি বাজার স্থিতিশীল থাকলেও বাজার থেকে ‘উধাও’ সয়াবিন তেল। বিক্রেতাদের দাবি, প্রায় এক মাস ধরে সয়াবিন তেলের সংকট চলেছে। গত কয়েকদিন ধরে এ সংকট আরও প্রকট হয়েছে। কোনো প্রতিষ্ঠান তেল সরবরাহ করছে না।

এমন খবর সামনে আসতেই বাজার সিন্ডিকেট নিয়ে কথা বলেছেন চিত্রনায়ক ওমর সানী।

সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘হঠাৎ করে সয়াবিন তেল উধাও। তার মানে, এখনো আপনাদের হারামিপনা কমে নাই। এই সিন্ডিকেটগুলোকে গণপিটুনির ব্যবস্থা করা ছাড়া আর উপায় নাই।’

সিন্ডিকেট করে যারা দ্রব্যমূল্য বৃদ্ধি করেন তাদের উদ্দেশ্যে ওমর সানী বলেন, ‘দয়া করে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করবেন না। এগুলো করলে দেখবেন সব হারাতে হবে। কিছুদিন পরে লিভার নাই, কিডনি নাই, ক্যান্সার, বউ নাই, বাচ্চা কেই নাই।’

 

Leave a Reply