Topরাজধানী

মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল হামলা

রাজধানীর মিরপুর-১ নম্বরে চলন্ত একটি প্রাইভেটকারে ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার রাত পৌনে ৯টার দিকে সনি সিনেমা হলের সামনের গোলচত্বরে এ ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, অজ্ঞাতনামা এক মোটরসাইকেল আরোহী চলন্ত প্রাইভেট কারটির (ঢাকা মেট্রো-ঘ-১৬-৩২৪৯) বনেটের ওপর একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটান। এরপর দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।

বিস্ফোরণে গাড়িটির বনেটে গর্ত সৃষ্টি হয় এবং রং নষ্ট হয়ে যায়। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মো. হাফিজুর রহমান বলেন, ‘সনি হলের সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।’

নিউজ ডেস্ক:

Leave a Reply